সাত মাসে তিন দফা রদবদল, জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ
জবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সাত মাসে তিন দফা রদবদল, জবির নতুন প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ.
এ বছরের গত ৩০ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাত মাসের ব্যবধানে তিন দফা রদবদল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর পদে। যার মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আগামী দুই বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।এর আগে চলতি বছরের ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।পরবর্তী সময়ে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় গত ১২ আগস্ট অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ওই দিন থেকে তিনি প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।সর্বশেষ ২৭ অক্টোবর জারি করা অফিস আদেশে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। ফলে চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে তিন দফা দায়িত্ব পরিবর্তনের ঘটনা ঘটল।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
এ বছরের গত ৩০ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাত মাসের ব্যবধানে তিন দফা রদবদল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর পদে। যার মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আগামী দুই বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ আদেশ ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে চলতি বছরের ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তী সময়ে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় গত ১২ আগস্ট অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ওই দিন থেকে তিনি প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন।
সর্বশেষ ২৭ অক্টোবর জারি করা অফিস আদেশে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। ফলে চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে তিন দফা দায়িত্ব পরিবর্তনের ঘটনা ঘটল।