বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জবির সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের স্নাতক সমাপনী অনুষ্ঠিত

জবির সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের স্নাতক সমাপনী অনুষ্ঠিত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে আলোচনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাঁদের বিভাগ ও শিক্ষকদের ধারণ করেন বলেই তারা অনন্য। জীবনে সফলতা অর্জনের জন্য আমরা যেমন পরিশ্রম করি, তেমনি পরকালীন সফলতার জন্যও নিজেদের প্রস্তুত করতে হবে। পরকালের জন্য ভালো কাজ করলে ইহকালেও সফলতা ও সম্মান অর্জন করা সম্ভব। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করা। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসসহ প্রযুক্তির নানা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটছে। তবে এসব প্রযুক্তির উদ্ভাবক মানুষই। তাই মানুষের জ্ঞান, সৃজনশীলতা ও দক্ষতার গুরুত্ব অপরিসীম। নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার্থীদের আত্মপ্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়; পাশাপাশি দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি তাঁদের সবার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।