বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে-১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার-(১০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের পৃথক তিনটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার বিকেল সাড়ে-৩টার দিকে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের তিতাসপাড়ার বড় মসজিদের পেছনে বালুর মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময়-১০ পিস ইয়াবাসহ আমীর হামজা (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।

দ্বিতীয় অভিযানে একই দিন রাত সাড়ে-৮টার দিকে এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে আরেকটি দল সদর পৌরসভার ৬-নম্বর ওয়ার্ডের উত্তর পৈরতলা ছয়ঘরিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়-৩০ পিস ইয়াবাসহ সৈয়দ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার সুহিলপুর মুসলিমপাড়া এলাকার মৃত এতিম মিয়ার ছেলে।

তৃতীয় অভিযানে রাতে সাড়ে ১০,টার দিকে দুই নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল সদর পৌরসভার ভাদুঘর নাসিরপুর এলাকায় অভিযান চালায়। এসআই নির্মলেন্দু ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১০৮, পিস ইয়াবাসহ উজ্জ্বল শর্মা-(২২) ও সুমন,(৩২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

উজ্জ্বল শর্মা ভাদুঘরঠাকুর পাড়ার ননী গোপাল শর্মার ছেলে এবং সুমন ভাদুঘর উত্তরপাড়া নাসিরপুর এলাকার বাবুল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এফআইআর নম্বর-২৬, ২৭ ও ২৮-মূলে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের পাশাপাশি ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনেও পুলিশের কঠোর অবস্থান বজায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।