বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সময় থাকতে সতর্ক হোন, প্রধানমন্ত্রীকে অলি আহমেদের আহ্বান

সময় থাকতে সতর্ক হোন, প্রধানমন্ত্রীকে অলি আহমেদের আহ্বান
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সময় থাকতে সতর্ক হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, দিন শেষে সরকারের সবকিছুর দায় প্রধানমন্ত্রীর ওপরই বর্তাবে। এখন যারা তাঁর সঙ্গে আছেন, বিপদের সময় তাঁদের কাউকে পাশে পাওয়া যাবে না।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন অলি আহমেদ।

অলি আহমেদ বলেন, ‘আমরা কয়েক মাস ধরে বারবার আপনাদের কষ্ট দিয়ে আসছি। সভা করে আপনাদের ডাকি, কথা বলি। কিন্তু কাজ হচ্ছে না। এসব কথা আমাদের জন্য নয়। অতীত অভিজ্ঞতা থেকে আমরা চাই, দেশটি সঠিক পথে চলুক।’

দেশ পরিচালনায় নিয়ম ও সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি অফিস ও পদের জন্য নিয়ম থাকা প্রয়োজন। ব্যবস্থা ঠিক না থাকলে কোনো দেশ এগোতে পারে না। ইউরোপ বা আমেরিকায় প্রেসিডেন্ট পরিবর্তন হলেও রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিকভাবে কাজ করে। কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থা নেই।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এলডিপির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভা বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠান থেকে সরকারের টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথায় কার বিট খালি, তা দখল করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করে সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি আহমেদ বলেন, দিন শেষে সবকিছুর দায় তাঁর ওপরই আসবে। এখন যারা তাঁর সঙ্গে আছেন, বিপদের সময় তাঁরা পালিয়ে যাবেন। তখন কেউ নিজেদের দায় স্বীকার করবেন না।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, এটা ঠিক করেননি। অনুরোধ করব, সময় থাকতে হাঁটেন, না হলে বিপদে পড়বেন। আমি বারবার আপনাকে সাবধান করে যাচ্ছি, কিন্তু আপনি শুনছেন না। আপনি একটার পর একটা ভুল করে যাচ্ছেন।’

বিরোধী দলের ভূমিকা তুলে ধরে অলি আহমেদ বলেন, বিরোধী দলের কাজ হলো সরকারি দলকে সঠিক পথে রাখা। তাঁরা সেই কাজই করছেন। তবে সরকার তাঁদের কথা না শুনলে পরিস্থিতি একপর্যায়ে জটিল হয়ে উঠবে।

তিনি বলেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি না শোনায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আবারও তেমন পরিস্থিতি হতে পারে। তখন রাত জেগে আইন পাস করতে হবে। তাই সেই পরিস্থিতির জন্য অপেক্ষা না করার আহ্বান জানান তিনি।

সরকারকে ভালো ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে এলডিপির চেয়ারম্যান বলেন, অনভিজ্ঞ ও অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বসে কোনো লাভ নেই। যাঁরা জানেন ও বোঝেন, তাঁদের সঙ্গে বসে কাজ করতে হবে। সরকারকে সঠিক পথে চলার পরামর্শ দেন তিনি।

অলি আহমেদ বলেন, দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকুক, এটাই তাঁদের কাম্য।

সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।