বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রোববার গঠিত হচ্ছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
রোববার গঠিত হচ্ছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী | সংগৃহীত ছবি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার (১ নভেম্বর) এ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকনেতাদের সঙ্গে তাঁদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনার ভিত্তিতে রোববার সকাল থেকে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।

শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকনেতারা যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো নিয়ে সরকারের করণীয় রয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করেই ধাপে ধাপে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শিল্পকারখানার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকারও প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে সরকার উভয় বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে কাজ করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, রোববার থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হলে শ্রমিকদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অগ্রগতি হবে। আলোচনার মাধ্যমে তাঁদের কাঙ্ক্ষিত দাবিগুলো বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।