প্রধানমন্ত্রীর জাপান সফরের ফ্লাইটে ত্রুটি, তদন্ত কমিটি গঠন
alamin dhakaprobe
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
প্রধানমন্ত্রীর জাপান সফরের ফ্লাইটে ত্রুটি, তদন্ত কমিটি গঠন.
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঘটনার কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং দায়দায়িত্ব নির্ধারণে এ কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন সেলের পরিচালক মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্রশাসন ও সিভিল) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। আর সদস্যসচিব করা হয়েছে ব্যবস্থাপক (আইনবিষয়ক) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে।তদন্তের প্রয়োজনে কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।কমিটিকে কয়েকটি বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ উড্ডয়নের ঠিক আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণ ও ধরন নির্ধারণ করা।এ ছাড়া ত্রুটি শনাক্ত ও নিরসনে নেওয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ মূল্যায়ন করতে হবে কমিটিকে। ভবিষ্যতে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত উড়োজাহাজের উপযোগিতা নিশ্চিত করার বিষয়ে সুপারিশও দিতে হবে।কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা-ও নিরূপণ করবে কমিটি।ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করা হবে। কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা নীতিগত বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঘটনার কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং দায়দায়িত্ব নির্ধারণে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন সেলের পরিচালক মো. নিয়ামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্রশাসন ও সিভিল) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। আর সদস্যসচিব করা হয়েছে ব্যবস্থাপক (আইনবিষয়ক) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে।
তদন্তের প্রয়োজনে কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
কমিটিকে কয়েকটি বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ উড্ডয়নের ঠিক আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণ ও ধরন নির্ধারণ করা।
এ ছাড়া ত্রুটি শনাক্ত ও নিরসনে নেওয়া কারিগরি এবং পরিচালনাগত পদক্ষেপ মূল্যায়ন করতে হবে কমিটিকে। ভবিষ্যতে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত উড়োজাহাজের উপযোগিতা নিশ্চিত করার বিষয়ে সুপারিশও দিতে হবে।
কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, অতিরিক্ত পরিচালন ব্যয়, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা-ও নিরূপণ করবে কমিটি।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করা হবে। কোনো পর্যায়ে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা নীতিগত বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।