শুক্রবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।

দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা। মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি। অন্যদিকে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।