বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হাতিরঝিলের ফ্ল্যাট থেকে চারটি তাজা ককটেল উদ্ধার

হাতিরঝিলের ফ্ল্যাট থেকে চারটি তাজা ককটেল উদ্ধার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিলের একটি ফ্ল্যাট থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২০) ও শিহাব হোসেন আমি (১৯)।

রমনা বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। পরে তদন্তে নামে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। ফুটেজ দেখে দুই সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশ।

এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিল থানার ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে অনিক ও শিহাবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই বাসায় আরও বিস্ফোরক মজুত থাকার কথা জানান। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্ল্যাটের ভেতর থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল আটটার দিকে রমনা ও হাতিরঝিল থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মগবাজার-মধুবাগ মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়। পরে বিশেষ সুরক্ষাব্যবস্থা ও প্রযুক্তি ব্যবহার করে দলটি ককটেলগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজন বর্তমানে রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের পেছনে রাজনৈতিক বা অন্য কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।