বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে তুষারপাতের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরাখণ্ড রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বেলা ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি ব্রিজের কাছে জেপি পাওয়ার হাউসের পাশে পাহাড়ে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।

নিহত ছয়জনের সবাই পুরুষ। তাঁদের মধ্যে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট। নিহত ব্যক্তিরা হলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটির কল সাইন ছিল ‘ভিটি-এইচসিএক্স’। এটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

বিবৃতিতে বলা হয়, জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং সিস্টেমেও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

এ দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সব হেলিকপ্টারের চলাচল স্থগিত করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

পাঁচ বছরে ৯টি বড় দুর্ঘটনা উত্তরাখণ্ডে

বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের চার ধাম তীর্থের অন্যতম। হিমালয় অঞ্চলের চার ধামের অন্য তিনটি হলো যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ। প্রতিবছর এসব তীর্থে বিপুলসংখ্যক পুণ্যার্থী যাতায়াত করেন।

গত পাঁচ বছরে ভারতের মধ্যে সবচেয়ে বেশি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। গত বছর ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল এ তথ্য জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯টিই ঘটেছে উত্তরাখণ্ডে।

২০২২ সালের অক্টোবরে কেদারনাথে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় পাইলটসহ সাতজন নিহত হন।

এ ছাড়া গত বছর মে ও জুন মাসে উত্তরকাশীতে পরপর দুটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। এতে ১৩ জন নিহত হন। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ওই যাত্রাপথে পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ছিল প্রাণঘাতী।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনার অন্যতম কারণ খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাব। তবে কিছু দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটিও দায়ী বলে দেখা গেছে।

গত পাঁচ বছরে উত্তরাখণ্ডের বাইরে মহারাষ্ট্রে চারটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া ছত্তিশগড়ে একটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।