৯ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
alamin dhakaprobe
রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
৯ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু.
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়।বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটি শেষে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত কাজ চলবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়।
বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটি শেষে বন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত কাজ চলবে।